কমিক্স রিমিক্স অভিজিৎ সরকার ১ দেব - এর আগের বরেণ্য দেব আমি একটি প্রভুভক্ত পোষা নেকড়ে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সন্ধ্যে রাতে একদিন কোনো পানশালায় গিয়ে ডাঁট - সে এক গ্লাস দুধ অর্ডার দিতে। এই দুই এক্সক্লুসিভ সাধ ছেলেবেলায় আমার মগজে গজিয়ে ওঠার পেছনে দায়ী করা চলে চলমান অশরীরী - কে। খুলি গুহার মহাপ্রভু , অরণ্যদেব। হিন্দিতে যার নাম ছিল বেতাল। আর ইংরেজিতে ফ্যান্টম। আমার ছোটবেলার সেই প্রাচীন কালে , আমিও ছিলাম প্রাচীন অরণ্যের প্রবাদ কর্তৃক প্রবলভাবে প্রভাবিত। তাই স্কুলের ক্লাসরুমে পাঠ্য বইয়ের আড়ালে হোক কিংবা বাড়িতে প্রাইভেট টিউটরের কাছ থেকে জাল বাথরুম ব্রেক আদায় করার পরে শৌচালয়ের প্রাইভেসীতে হোক … যে অপাপবিদ্ধ দুষ্কর্ম করার জন্য অসংখ্যবার ধরা পড়ে তিরস্কৃত হতাম , তা হলো ইন্দ্রজাল কমিক্সের কাছে আত্মা বন্দক রাখা ! আহহহ ! সে যে কি কমিক্স ! টেলিভিশন , ইন্টারনেট আর স্মার্ট ফো...
সুন্দর প্রকাশ।।
ReplyDelete